শাবি প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০১৭ ১৮:৪০

শাবিতে ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটির’ ৫ম বর্ষ পূর্তি উদযাপন

পঞ্চম বর্ষ পূর্তি উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রিণ এক্সপ্লোর সোসাইটি’। বুধবার বর্ণাঢ্য র‌্যালি ও কেক কেটে দিবসটি উদযাপন করে সংগঠনটির কর্মীরা।

এ উপলক্ষে দুপুর ১টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় কর্মসুচী।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুর রহমান, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রভাষক সৌরভ দাস, একই বিভাগের প্রভাষক নুসরাত ইসলামসহ সংগঠনের প্রাক্তন ও বর্তমান সদস্যরা।

প্রসঙ্গত, ‘মানবতার জন্য শেখো’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ২০১২ সালের ১১ জানুয়ারী যাত্রা শুরু হয়েছিল এই সংগঠনটির। প্রতিষ্ঠার পর থেকে সচেতনতামূলক কার্যক্রম ‘গ্রিন ফেস্টিভাল’, শাবিপ্রবি’র জীব বৈচিত্র্যের তথ্য সংগ্রহে পরিচালিত কয়েকটি জরিপ, বিভিন্ন আলোচিত বিষয় নিয়ে সেমিনার এবং কর্মশালা আয়োজন করেছে। এছাড়া ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে বিভিন্ন সময় বন্যপ্রাণী রক্ষা এবং অবমুক্ত করেছে।

 

আপনার মন্তব্য

আলোচিত