শাবি প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০১৭ ২৩:১৬

শাবিতে রসায়ন অলিম্পিয়াড শুক্রবার

বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির আয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭ম রসায়ন অলিম্পিয়াড সিলেট বিভাগের প্রতিযোগীতা শুক্রবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ১০টায় মুক্ত মঞ্চে প্রতিযোগীতার উদ্বোধন করবেন প্রধান অতিথি ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।

বৃহস্পতিবার আয়োজনের সদস্য সচিব  ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দিন এ তথ্য জানান।

তিনি জানান, প্রতিযোগীতায় সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক/এ লেভেল পর্যায়ের  ৬৫০ শিক্ষার্থী অংশ নিচ্ছে।

তিনি আরো জানান, দুপুর ২টায় মিনি অডিটোরিয়ামে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজনের আহ্বায়ক ও রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একই বিভাগের সাবেক প্রধান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম।

আয়োজনের যুগ্ম-সম্পাদক ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মাসুম তালুকদার জানান, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উদ্বোধনের পর সকাল ১১টা থেকে মূল প্রতিযোগীতা শুরু হবে। প্রতিযোগীতা থেকে সেরা ১০জনকে বাছাই করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত