১৫ জানুয়ারি, ২০১৭ ১৭:৪৯
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদে ভর্তি হওয়া লেভেল ১ সেমিস্টার ১ এর ক্লাস শুরু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) থেকে এ সকল অনুষদের ক্লাস শুরু হয়।
এদিকে ক্লাস শুরুর পূর্বে প্রতিটি ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। প্রতিটি ওরিয়েন্টেশনের প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে মাৎস্যবিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। মাৎস্যবিজ্ঞান অনুষদের গ্যালারি কক্ষে অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাব উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
রোববার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় কেন্দ্রীয় মিলনায়তনে ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, দুপুর দেড়টায় বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ, দুপুর আড়াইটায় কৃষি অনুষদ এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ওরিয়েন্টেশন ক্লাস নিজ নিজ অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছেন।
ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোহন মিয়া, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মিটু চৌধুরী, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. মেহেদী হাসান খান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. এ.এফ.এম. সাইফুল ইসলাম, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন ড. পীযুশ কান্তি সরকার স্ব-স্ব অনুষদের ওরিয়েন্টেশন ক্লাসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রথম ক্লাসে নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন শিখিয়ে দেয়া হয় এবং সকল কোর্স-টিচারদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করার ব্যাপারে দিক নির্দেশনা দেয়া হয়।
আপনার মন্তব্য