১৫ জানুয়ারি, ২০১৭ ১৯:০৬
ঠাণ্ডায় বিপর্যস্ত ছিন্নমূল ও দুস্থ মানুষদের বিপদে এগিয়ে এসেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ।
রোববার (১৫ জানুয়ারি) বিকেলে প্রশাসন ভবনের সামনে ক্যাম্পাস সংলগ্ন বালুচর ও আশেপাশের এলাকার গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন সিকৃবির কর্মকর্তারা।
সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম নিজে উপস্থিত থেকে গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
হঠাৎ কনকনে শীত নামায় উষ্ণ কাপড়ের অভাব বোধ করছিলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আশেপাশের গরীব মানুষগুলো। গরীবদের জন্য অফিসার পরিষদ গত একমাস থেকে বিভিন্ন শিক্ষক-কর্মকর্তাদের বাসা থেকে শীতের কাপড় সংগ্রহ করে এবং নিজেদের বেতনের টাকা দিয়ে এ কর্মসূচীর জন্য চাঁদা দেন। মূলত চাঁদার টাকা দিয়েই কম্বল কিনা হয়।
এদিকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকৃবির রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম, অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সুহেল আহমেদ, প্রধান প্রকৌশলী মো. ফয়জুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ছানোয়ার হোসেন মিঞা, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো. আনিসুর রহমান, এডিশনাল রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার, ডেপুটি রেজিস্ট্রার মো. আতিকুল ইসলাম, ফাতেহা শিরীন, মোহাম্মদ শাহ আলম।
কর্মকর্তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সেলিনা হোসেন, কামরুন নাহার, ডা. মোহাম্মদ ছায়াদ মিয়া, ডা. সুজন চন্দ্র সরকার, ডা. সালাহ উদ্দিন আহমেদ, ডা. নাবিলা ইলিয়াস, দেবাশীষ সাহা, ডা. আফরাদুল ইসলাম, অশোক বিশ্বাস, সুমিত সরকার প্রমুখ।
আপনার মন্তব্য