১৬ জানুয়ারি, ২০১৭ ২১:০৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল (১৭ জানুয়ারি) মঙ্গলবার।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, মঙ্গলবার (১৭ জানুয়ারি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে।
তবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হলেও কোটাসহ কিছু শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া এখনো শেষ হয়নি। তাদের ভর্তির সময়সীমা ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
এদিকে, গত ৫ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি শেষে মঙ্গলবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ক্লাস-পরীক্ষা। শীতকালীন ছুটিতে আবাসিক হলগুলো খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো খুবই কম। শিক্ষার্থীদের আগমনে ও নবীনদের পদচারণায় আবারো মুখরিত হচ্ছে রাবি ক্যাম্পাস।
আপনার মন্তব্য