২৮ এপ্রিল, ২০১৫ ২১:৫০
লিডিং ইউনিভার্সিটিতে সোশাল সার্ভিস ক্লাবের উদ্যোগে এবং মেডিসিন ক্লাবের সহযোগিতায় ‘রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়’ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লিডিং ইউনিভার্সিটির প্রশাসনিক ভবন সুরমা টাওয়ারের ৬০৪ নম্বর কক্ষে এই কমর্সূচি পালিত হয়।
কমর্সূচিতে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং ক্লাব মেম্বাররা অংশগ্রহণ করেন।
উক্ত কর্মসূচিতে বিনামূল্যে রক্তের গ্রুপ সনাক্ত করা হয়।
আপনার মন্তব্য