০১ মে, ২০১৫ ২২:৪৪
আন্তর্জাতিক ট্রাভেল এওয়ার্ড পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও তরুণ বিজ্ঞানী অধ্যাপক ড. মিজানুর রহমান খান। প্রতিবছর উন্নয়নশীল দেশগুলোর বিজ্ঞানীদের গবেষণার উপর ভিত্তি করে আন্তর্জাতিক রসায়ন সংঘ (ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর এন্ড এপ্লাইড কেমিস্ট্রি) এ এওয়ার্ড দেয়। আগামী ৯-১৫ আগস্ট দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিতব্য ৪৫তম ‘বিশ্ব রসায়নবিদদের কংগ্রেস’ থেকে এ এওয়ার্ড গ্রহণ করবেন মিজানুর রহমান। কংগ্রেসে ‘সিনথেসিস অব পলিএ্যানিলিন-কপার অক্সাইড-ক্যালসিয়াম অক্সাইড কম্পোজিট ন্যানো ফাইবার উইথ কন্ট্রোল্যাবল মরফোলজি, থার্মাল স্ট্যাবিলিটি এন্ড ইলেকট্রিক্যাল কন্ডাকটিবিটি’ শিরোনামে একটি পেপারও উপস্থাপন করবেন তিনি।
ড.মিজান শাবির রসায়ন বিভাগে অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন। তিনি চলতি বছর গবেষণার জন্য ‘ক্যামিকেল, বায়োক্যামিকেল ও এনভায়রনমেন্টাল সায়েন্স’ ক্যাটাগরিতে রাষ্ট্রপতি পুরষ্কার লাভ করেন। এর আগে তিনি ইতালিয়ান সরকারের বৃত্তি নিয়ে টরিনো বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে পিএইচডি সম্পন্ন করেন।
ড. খান বিভিন্ন সায়েন্টিফিক কনফারেন্সে আমন্ত্রিত স্পীকার এবং একটি ওপেন এক্সেস জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য। তাঁর ২৪টি জাতীয় এবং আন্তর্জাতিক প্রকাশনাসহ ২৭টি ওরাল ও পোস্টারের উপস্থাপনা অবদান রয়েছে।
আপনার মন্তব্য