সিলেট নগরীর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির বিবিএ ৩৬তম ব্যাচ এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুরু।
অনুষ্ঠানে বিবিএ ৩৬তম ব্যাচের ৬ টি সেকশনের ১৪৭ জন শিক্ষার্থী এবং বিভিন্ন ডিপার্মেন্টের অনেক শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
বর্ষপূতি উপলক্ষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
সাংস্কৃতিক অনুষ্ঠানটি ভরপুর ছিলো নাচ, গান, র্যাম্প শো, কবিতা আবৃত্তি এবং কৌতুকের সমারোহে।
এছাড়া আজিজুল গাফ্ফার মিজবাহ পরিচালিত নাটক 'মাথা নস্ট ডাইরেক্টর' মঞ্চস্থ হয়।
বণার্ঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে লিডিং ইউনিভার্সিটির ব্যান্ড কমিউনিটি এবং অরফিয়াসের ব্যান্ড সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।
আপনার মন্তব্য