সিলেটটুডে ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০১:১৯

মিস ইউনিভার্স ইন্ডিয়া জিতলেন রিয়া সিং

মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জয় করেছেন ১৮ বছর বয়সী রিয়া সিং। ৫১ জন মেয়েকে হারিয়ে এই খেতাব জিতেছেন তিনি।

রোববার রাজস্থানের জয়পুরে গ্র্যান্ড ফিনালেতে গুজরাটের এই সুন্দরীর নাম ঘোষণা করা হয়। অভিনেত্রী ঊর্বশী রাউতেলা তার মাথায় মুকুট পরিয়ে দেন।

রিয়া চলতি বছর মেক্সিকোতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৪-এ ভারতের প্রতিনিধিত্ব করবেন।

এদিকে মিস ইউনিভার্স ইন্ডিয়ার শিরোপা জয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রিয়া। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর খেতাব জয় করে আমি খুবই কৃতজ্ঞ। এই জায়গায় পৌঁছানোর জন্য আমি অনেকটা পরিশ্রম করেছি।

খুব অল্প বয়স থেকেই মডেল হিসেবে কাজ শুরু করেন তিনি । ১৬ বছর বয়সে ডিভা'স মিস টিন গুজরাট এবং ১৭ বছর বয়সে মিস টিন আর্থ ২০২৩-এর মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং দুটি শিরোপা জয় করেছিলেন। রিয়া বেশ কয়েকজন বাণিজ্যিক বিজ্ঞাপনেও কাজ করেছেন।

ভারতের ব্যবসায়ী ব্রিজেশ সিংয়ের মেয়ে তিনি । তার মা-বাবা দুজনেই রিয়ার স্বপ্ন এবং ক্যারিয়ারের জন্য খুব সাপোর্ট করেছেন। রিয়া ২০২২ সালে আহমেদাবাদ মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। তিনি জিএলএস ইউনিভার্সিটি থেকে পারফরমিং আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। ৪৬ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে তার।

আপনার মন্তব্য

আলোচিত