সিলেটটুডে ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৫ ১৭:৫৪

দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ ঘোষণা

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) চ্যানেলটির স্ক্রলে এ তথ্য জানানো হয়েছে।

তবে চ্যানেলটির কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না দেওয়া হয়নি।

স্ক্রলে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

এদিকে, দীপ্ত টিভির পক্ষ থেকে এর কারণ জানানো না হলেও জানা গেছে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে গত বছরের জুলাই আন্দোলন নিয়ে প্রশ্ন করেন দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার রহমান মিজান, চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার বাশার ও এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি। তারা সকলেই চাকরিচ্যুত হয়েছেন বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত