১২ নভেম্বর, ২০২৬ ১৪:৩৩
অনুমতি ছাড়া নিজের কোনো পুরোনো ছবি ব্যবহার করে সংবাদ, প্রতিবেদন বা প্রচারণাসংক্রান্ত কোনো কিছু প্রকাশ না করার জন্য অনুলোধ জানিয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে দেওয়া জরুরি বার্তায় তিনি এই অবস্থানের কথা জানান।
পাঠকদের জন্য শিশুশিল্পী সিমরিন লুবাবার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
একটি জরুরি সতর্কবার্তা
আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, গণমাধ্যম, সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠান আমার পুরোনো ছবি ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ করবেন না।
আমি ব্যক্তিগতভাবে ছবি বা ভিডিও প্রকাশ করতে আগ্রহী নই এবং দ্বীনের বিধান অনুযায়ী পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে চলতে চাই। তাই আমার পুরোনো ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা বা সংবাদ প্রকাশ আমার সম্মতির পরিপন্থি।
আমার অনুমতি ছাড়া এমন কিছু করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে রাষ্ট্রের প্রচলিত আইনের আশ্রয় নেওয়া হবে।
আর যারা জেনেশুনে আমার অধিকার ও সম্মতি উপেক্ষা করবেন, কেয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে। আল্লাহই সর্বোত্তম বিচারক।
আমার ব্যক্তিগত গোপনীয়তা ও দ্বীনি সিদ্ধান্তকে সম্মান করুন। আমার অনুমতি ছাড়া আমার কোনো ছবি ব্যবহার করবেন না।
আপনার মন্তব্য