আন্তর্জাতিক ডেস্ক

০৯ জানুয়ারি, ২০১৬ ১৬:২৮

মেঘালয়ে মার্কেটে বিস্ফোরণ: নিহত ২, আহত ৬

ভারতের ইস্ট গারো পার্বত্য অঞ্চলের একটি মার্কেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শনিবার (০৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে ইস্ট গারো হিলসের উইলয়ামনগর মার্কেটে ঘটনাটি ঘটে। ।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে মেঘালয় পুলিশ।

এ ঘটনার পেছনে গারো ন্যাশনাল লিবারেশন আর্মির (জিএনএলএ) হাত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তবে ছোটখাট অন্যান্য জঙ্গি সংগঠনগুলোকেও সন্দেহের আওতায় রাখা হয়েছে।

এই অঞ্চলে ছোটবড় অন্তত ১০টি জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত