নিজস্ব প্রতিবেদক

০১ মে, ২০২৬ ১৪:১৫

প্রধানমন্ত্রীর আগমন সিলেটের জন্য অত্যন্ত আবেগের: বাণিজ্যমন্ত্রী

ফাইল ছবি

বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নির্বাচনের সময় যেসকল পরিকল্পনার কথা বলা হয়েছে এবং তার আলোকে সিলেটে উন্নয়নের কি কি পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, তার ধারণা পাওয়া যাবে প্রধানমন্ত্রীর সফরে।

শুক্রবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে "নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬" এর ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, তাঁর সফর এই কারনে এতো প্রত্যাশিত যে, দীর্ঘদিন মানুষের পছন্দের সরকারের জন্য বিএনপি নির্যাতিত হয়েছে, অনেকে গুম খুনের স্বীকার হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন সিলেটের জন্য অত্যন্ত আবেগের বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান যেভাবে শৃঙ্খলাবোধ ও পরিমিতিবোধ নিয়ে দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবিরত কাজ করছেন; সিলেটবাসী তার কিছুটা ছোঁয়া পাবে বলেও জানান মন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত