সিলেটুডে ডেস্ক

০১ মার্চ, ২০২৬ ১৫:১৬

ইরানে এমন শক্তি দিয়ে হামলা চালানো হবে যা আগে কেউ দেখেনি: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র এমন শক্তি দিয়ে হামলা করবে, যা আগে কখনও দেখা যায়নি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরও পিছু হটেনি ইরান। উল্টো ইরানি বাহিনী আরো শক্তি নিয়ে আক্রমণ করে যাচ্ছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি গুলোতে।

এরমধ্যেই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরান জানিয়েছে, তারা আজ খুব বড় আকারে পাল্টা হামলা করবে, এর আগে যতবার আঘাত করেছে, তার চেয়েও বেশি।’

ট্রাম্প আরও লিখেছেন, ‘ইরানের এটা করা উচিত হবে না। কারণ তারা পাল্টা হামলা করে, তাহলে আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব, যা আগে কখনও দেখা যায়নি!’

আপনার মন্তব্য

আলোচিত