০২ মার্চ, ২০২৬ ২১:৫৮
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশির প্রাণ গেছে, আহত হয়েছেন আরো দুজন।
বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার জানান, নিহত মোহাম্মদ তারেকের (৪৮) বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে।
আহতদের মধ্যে মো. আজিমের বাড়িও সন্দ্বীপে, আর মো. কামরুলের বাড়ি টাঙ্গাইল জেলায়।
তারা সবাই বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি শিপইয়ার্ডে শ্রমিক হিসেবে চাকরি করতেন। সোমবার সকালে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জাহাজের ওপর এসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই শিপইয়ার্ডে আগুন ধরে যায়। পরে তা নেভানো হয়।
আপনার মন্তব্য