সিলেটটুডে ডেস্ক

১৭ মার্চ, ২০১৫ ২৩:৫২

২১ বছর বয়সেই ১১ সন্তানের জননী!

মাত্র ২১ বছর বয়সেই ১১ সন্তানের মা হয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন ফিলিস্তিনি এক নারী। ফিলিস্তিনের গাজা উপত্যাকার এই নারীর নাম নাঈমা (২১)।

 সাত বছর আগে রাদ (২৫) নামের যুবকের সাথে বিয়ে হয় নাঈমার।  তবে সাত বছরের সংসারেই এ দম্পতির ঘর 'আলো' করে আসে ১১ সন্তান। তাদের মধ্যে ছয়টি সন্তানই জমজ।

সম্প্রতি সৌদি আরবের একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে নাঈমা বলেন, ‘আমি বারবার গর্ভধারণ করতে ও বাচ্চা জন্ম দিতে চাই না। খোদার কসম খেয়ে বলছি, আমি অন্য মায়েদের মতোই পাঁচটি সন্তান চেয়েছিলাম।’

 

আপনার মন্তব্য

আলোচিত