সিলেটটুডে ওয়েব ডেস্ক

২২ মার্চ, ২০১৫ ১১:১৭

গরু মাংস নিষিদ্ধ: মুরগি খেয়েই দিন কাটছে বাঘ-সিংহদের

ভারতের মহারাষ্ট্রে গরুর মাংস নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। গরু মাংস বিক্রি করলেই পাঁচ বছরের জেল৷ সরকারের এই নির্দেশে নাজেহাল বাঘ মামারা । কারণ এর প্রতিবাদে গরু মাংস বিক্রেতা ও সরবরাহকারীরা ধর্মঘট ডাকাত মুম্বইয়ের সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানে এসে পৌঁছচ্ছে না মহিষের মাংসও ।  ফলে বাঘ-সিংহের মেনুতে জুড়েছে মুরগি। 

এই উদ্যানের ২৬টি বাঘ-সিংহকে গত দু’সপ্তাহ ধরে মুরগির মাংস খাওয়ানো হচ্ছে। এখানে রয়েছে ১৪টি চিতাবাঘ, ৯টি বাঘ এবং ৩টি সিংহ।  মহিষের মাংস খেতেই অভ্যস্ত তারা।  প্রতিদিন ১৫০ কিলোগ্রাম মহিষের মাংস লাগে৷ কিন্তু মহিষের মাংস না মেলায় প্রতিদিন ১৮০ কেজি মুরগির মাংস আনা হচ্ছে বাঘ-সিংহের জন্য।  তবে আচমকা এই অভ্যাস বদলে তাদের হজমের সমস্যা হতে পারে বলে জানিয়েছেন উদ্যানের পশু চিকিৎসক সঞ্জীব পিঞ্জরকর ।

আপনার মন্তব্য

আলোচিত