সিলেটটুডে ওয়েব ডেস্ক

২৩ মার্চ, ২০১৫ ০০:১১

এ মাসেই বাজারে আসছে নয়া Pulsar RS200

কয়েকদিন আগেই মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা বাজাজ ভারতের বাজারে পালসার নয়া মডেল আনার কথা ঘোষণা করেছিল৷ অবশেষে পালসার মডেলের নয়া সংস্করণটি বাজারে আসতে চলেছে৷ চলতি মাসের ২৬ তারিখ তাদের জনপ্রিয় এই মডেলটির নয়া সংস্করণ বাজারে আসছে৷ পালসারে ২০০ সিসি মডেলটির নয়া সংস্করণকে অনেক বেশি আকর্ষনীয় করা হয়েছে৷

নয়া এই বাইকটিতে থাকছে ইলেক্ট্রনিক্স মিটার৷ এই বাইকে থাকছে ফোর স্ট্রোক গিয়ার৷ পালসারের নয়া এই মডেলে আগের সংস্করণের চেয়ে কিছু পরিবর্তন আনা হয়েছে৷ নয়া এই মডেলে থাকছে টিউবলেস টায়ার৷ একাধিক রংয়ে দেশের বাজারে নয়া বাইকটি পাওয়া যাবে৷ কলকাতার বাজারে বাইকটির দাম পড়বে ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকার মধ্যে৷
তবে কবে থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে তা নিশ্চিত হওয়া যায়নি ।

আপনার মন্তব্য

আলোচিত