১৭ আগস্ট, ২০১৬ ০১:২৪
ব্রিটেনের অন্যতম ধর্মীয় ঘৃণা ও বিদ্বেষ প্রচারক আনজাম চৌধুরীর সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর সাথে সম্পৃক্ততার প্রমাণের সাপেক্ষে ব্রিটিশ আদালত আনজাম চৌধুরীকে দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। সাজাপ্রাপ্ত আনজেম ২০১৪ সাল থেকে উগ্রতা ছড়ানোর অভিযোগে কারাবন্দি আছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) আনজাম চৌধুরীর ১০ বছর কারাদণ্ডের রায় দেন ব্রিটেনের একটি আদালত।
৪৯ বছর বয়স্ক পাকিস্তানী বংশোদ্ভূত আনজাম চৌধুরী ভারতীয় উপমহাদেশ সহ ব্রিটিশ ধর্মীয় উগ্রবাদী সংগঠনের সাথে যুক্ত ছিলো । ইসলামিক স্কলার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আনজাম চৌধুরী ব্রিটিশ তরুণ তরুণীদের ধর্মীয় গুরু হয়ে উঠেছিল। ২০১৩ সালের ২২শে মে ব্রিটিশ সেনা সদস্য লি রাগবি হত্যাকাণ্ড সহ শতাধিক ব্রিটিশ তরুণের আইএসে যোগদানে তার প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে বলে জানা গেছে।
অতীতে বিভিন্ন সময়ে অন্যের চৌধুরী তার বক্তৃতায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্রিটেনে শরিয়া লো প্রতিস্থাপন এবং বাকিংহ্যাম প্যালেসে মসজিদ নির্মাণ করার হুমকি দিয়ে আসছিলেন। বিশেষজ্ঞরা ধারণা করছেন শুধুমাত্র ব্রিটেনেই নয় ভারতীয় উপমহাদেশের তরুণ প্রজন্মকে ধর্মীয় উগ্রবাদী রসদ যুগিয়েছেন এই ব্রিটিশ জঙ্গি সাপোর্টার।
উল্লেখ্য গত পহেলা জুলাই গুলশানের হোলি অর্টিজানে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় নিহত জঙ্গি নিবরাস টুইটারে আনজাম চৌধুরীকে ফলো করতো।
আইনের ফাঁক ফোকর গলে বহু বছর ধরে ব্রিটেনে ঘৃণা, ধর্মীয় বিদ্বেষ এবং জঙ্গিবাদ প্রচারক আনজাম চৌধুরী পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকাতে ব্যাপক জনপ্রিয়। এর আগে বহুবার সাজা প্রাপ্ত এই জঙ্গিবাদী ইসলামিক নেতাকে ইস্ট লন্ডন মসজিদে বক্তব্য প্রদান এবং কার্যক্রম চালাতে দেখা গেছে। এ বিষয়ে ইস্ট লন্ডন মসজিদের ইমাম আব্দুল কাইয়ুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কাউকে ফোনে পাওয়া যায়নি।
আপনার মন্তব্য