৩১ আগস্ট, ২০১৬ ০১:২৯
স্কুল পাসের কোনো প্রশংসাপত্র নেই। তবুও ম্যাসচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-তে পড়ার সুযোগ পেল ১৭ বছরের মালবিকারাজ যোশি। কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রতিযোগিতা আন্তর্জাতিক ইনফর্ম্যাটিক্স অলিম্পিয়াডে তিনবার পদক পেয়েছে। দুটি রুপা ও একটি ব্রোঞ্জ।
সে কারণেই মুম্বাইয়ের মালবিকাকে স্কলারশিপ দিচ্ছে এম আই টি। যেকোনো অলিম্পিয়াডের (পদার্থবিদ্যা, গণিত, কম্পিউটার) বিজয়ীদের কোনোরকম স্কুল পাসের সার্টিফিকেট ছাড়াও ভর্তি নেয় এমআইটি। স্কুলের ধরাবাঁধা পড়াশোনার থেকে অন্যান্য বিষয়ে বেশি কৌতূহল ছিল মালবিকার। তাই সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্কুল ছেড়ে দেয়। এরপর বাড়িতে মায়ের কাছে পড়াশোনা শুরু। দ্বাদশ শ্রেণীর প্রশংসাপত্র ছিল না। তাই পছন্দের বিষয় কম্পিউটার সায়েন্স নিয়ে আইআইটিতে ভর্তি হতে পারেনি। যোগ্যতা বিচার করে চেন্নাই ম্যাথমেটিকাল ইনস্টিটিউট মালবিকাকে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হতে দিয়েছিল।
সূত্র: আজকাল
আপনার মন্তব্য