নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৬ ২৩:৩০

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় ভ্রমণ করা একজন যাত্রীর অভিযোগের ভিত্ততে সোমবার এ দন্ড প্রদান করেন ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।

সিলেট জেলা প্রশাসন সূ্ত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসন জানায়, যাত্রীর অভিযোগের পর যাত্রীর সরবরাহ করা ব্ল্যাকারের ফোন নম্বরটির সূত্র ধরে তাকে সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার থেকে আটক করা হয়। ওই ব্ল্যাকার ফেঞ্চুগঞ্জে বসেই সিলেটে হোয়াটসঅ্যাপ মারফত ব্ল্যাকে টিকিট সরবরাহ করতেন।

পরবর্তীতে আটককৃত ব্যক্তির ফোনে পাওয়া টিকিট এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ব্ল্যাকারদের ব্যাপারে তথ্য দিয়ে জেলা প্রশাসনকে সহায়তা করতে যাত্রীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত