৩১ আগস্ট, ২০১৬ ২১:১০
ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযানে চলতি বছর ৮১৫ জনকে গ্রেফতার করেছে তুরস্ক। গ্রেফতারকৃতদের অর্ধেকেরও বেশি বিদেশী। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ইফকান আলা বুধবার দেশটির একটি টেলিভিশন চ্যানেলে এ কথা বলেন। খবর রয়টার্স।
সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক, ব্রিটেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের হাজার হাজার যোদ্ধা ইসলামিক জঙ্গিগোষ্ঠীর স্বঘোষিত রাজত্বে যোগ দিয়েছে। তাদের অনেকেই তুরস্কের ভিতর দিয়ে সেখানে গেছে। তুরস্ক এখন তাদের সে যাতায়াতের পথে অভিযান চালাচ্ছে।
মন্ত্রী বলেন, একটি সুনির্দিষ্ট সময় ছাড়া অভিযান শুরু হওয়ার পর থেকে তুরস্কে ৫ হাজার ৮০৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ২ হাজার ২০০ জন বিদেশীও রয়েছে ।
আপনার মন্তব্য