০১ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৩৭
ব্রিটেনের সিংহভাগ মানুষ চায় বোরকা নিষিদ্ধ হোক।
সম্প্রতি ইউ গভ এর জরিপে এই তথ্য উঠে এসেছে।
ইউ গভের জরিপের মতে ব্রিটেনের অর্ধেকের বেশী প্রায় ৫৭ শতাংশ মানুষ চায় ব্রিটেনে বোরকা নিষিদ্ধ করা হউক। মাত্র ২৫ শতাংশ মানুষ এই সিদ্ধান্তের বিরোধী।
গত সপ্তাহে ফ্রান্সে বুরকুনী নিয়ে বিতর্কের পরই ব্রিটেনের ৩০ টি শহরে এই জরিপ পরিচালিত হয়েছে।
ইউ গিভ এর জরিপের মতে ৭৮ শতাংশ বয়স্ক মানুষ বোরকা নিষিদ্ধের পক্ষে, যাদের বয়স ৬৫ বছরের মধ্যে।আর ১৮ থেকে ২৪ বছরের মধ্যে ৩৪ শতাংশ বোরকা নিষিদ্ধের পক্ষে তাদের সমর্থন দিয়েছে।
শুধু পুরুষ নয়, জরিপে দেখা গেছে ৫৬ শতাংশ নারী বোরকা নিষিদ্ধের পক্ষে আর পুরুষের পরিমাণ ৫৮ শতাংশ। পাশাপাশি রাজনৈতিক দলের মতাদর্শীদের মধ্যে ২০১৫ সালের জরিপে এর পরিমাণ ছিল ইউ কিপ ভোটারদের ৮৪ শতাংশ।।কনজারভেটিভ এর ৬৬ শতাংশ, লেবারের ৪৮ শতাংশ,লিবারেল ডেমোক্রেট ৪২ শতাংশ ভোটার এই প্রস্তাবের পক্ষে তাদের মতামত দিয়েছিল।
লেবারের ৩৭ শতাংশ এবং লিবডেম এর মাত্র ৩০ শতাংশ ভোটার বোরকা নিষিদ্ধের বিরোধিতা করেছিল।
ইউ গভ ১৬৬৮ জন প্রাপ্ত বয়স্কে নাগরিকের উপর এই জরিপ চালায়। তরুণদের মধ্যে যাদের বয়স ১৮ থেকে ২৪ এর ভিতরে তাদের মাত্র ৬ শতাংশ এর বিরোধিতা করেছে।
ইউ গভের জরিপে দেখা গেছে বোরকার চেয়ে ও বুরকুনী নিষিদ্ধের দাবীতে এগিয়ে আছে।
আপনার মন্তব্য