সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫৬

সৌদিতে মসজিদে রাজনৈতিক আলোচনা ও চাঁদা তোলায় নিষেধাজ্ঞা

সৌদি আরবের ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সেদেশের এক লাখের বেশি ইমামকে নির্দেশ দিয়েছে, তারা যেন তাদের খুৎবায় রাজনৈতিক এবং গোত্রগত বিষয় নিয়ে কথা না বলেন। ইমামদেরকে কেবলমাত্র ধর্মীয় বিষয় নিয়ে কথা বলার নির্দেশ দেয়া হয়েছে।

নামাজের আগে খুৎবার সময় কোনো ব্যক্তি বা দেশকে অভিশাপ দেয়ার বিরুদ্ধেও ইমামদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।

সৌদি আরবের মসজিদে শুক্রবারের জুমার নামাজের আগে ইমামরা সচরাচর তাদের খুৎবায় ইসরায়েল বা অমুসলিমদের নিন্দা করে বক্তব্য রাখেন। সুন্নী নন, এমন মুসলিমদের বিরুদ্ধেও ইমামরা নানাধরণের বক্তব্য দিয়ে থাকেন।

সরকারের ধর্ম মন্ত্রণালয় তাদের নির্দেশে আরও বলেছে, এখন থেকে মসজিদের ভেতর চাঁদাও তোলা যাবে না।

সূত্রঃ বিবিসি বাংলা

আপনার মন্তব্য

আলোচিত