০৩ সেপ্টেম্বর, ২০১৬ ১০:২৭
উজবেকিস্তানের স্বৈরশাসক প্রেসিডেন্ট ইসলাম কারিমভ ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘ ২৭ বছর ক্ষমতায় ছিলেন।
ইতোমধ্যে উজবেক সরকারের পক্ষ থেকে কারিমভের মৃত্যু খবর নিশ্চিত করা হয়েছে।
এর আগে শুক্রবার রয়টার্স কারিমভের মৃত্যুর খবর প্রচার করে। এরপর তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইদিরিমের এক বিবৃতিতে কারিমভের মৃত্যুর সংবাদ জানিয়ে দেশটির সাধারণ জনগণের প্রতি সমবেদনা জানান। তবে তখন পর্যন্ত উজবেকিস্তানের পক্ষ প্রেসিডেন্টের মৃত্যুর নিয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
তুরস্কের ঘোষণার পরই ধোঁয়াশা কাটিয়ে দেশটির পক্ষ থেকে কারিমভের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, ১৯৯১ সালে সাবেক সোভিয়েত রিপাবলিক থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরুর পর উজবেকিস্তানের নেতৃত্ব দিয়ে এসেছেন কারিমভ। মৃত্যুর আগ পর্যন্ত ২৭ বছর ক্ষমতায় ছিলেন তিনি।
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর গত সপ্তাহ খানেক ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কারিমভ। ১৭ অগাস্টের পর তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
কারিমভের জন্মশহর সমরখন্দে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
আপনার মন্তব্য