সিলেটটুডে ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৪০

মীর কাসেমের ফাঁসিতে ‘ক্ষুব্ধ’ পাকিস্তান

একাত্তররে মানবতাবরিোধী অপরাধে মীর কাসমে আলীর মৃত্যুদণ্ড র্কাযকরে ক্ষুব্ধ প্রতক্রিয়িা জানয়িছেে পাকস্তিান।

শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারের একাত্তরে চট্টগ্রামের আল-বদর কমান্ডারের ফাঁসি কার্যকরের পর তারা এ প্রতিক্রিয়া জানায়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ত্রুটিপূর্ণ বিচারে’ ১৯৭১ এর ডিসেম্বরের আগে অপরাধ সংঘটনের অভিযোগে বাংলাদেশের জামায়াতে ইসলামীর ‘প্রখ্যাত’ নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে পাকিস্তান গভীরভাবে মর্মাহত।

এর আগেও যুদ্ধাপরাধে জামায়াতের অন্যান্য নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের পর একই ধরনের প্রতিক্রিয়া জানায় পাকিস্তান।

তার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়, অযাচিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে পাকিস্তান।

 

মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তান জামায়াতের ফেইসবুক পাতায় বিবৃতি

মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তান জামায়াতের ফেইসবুক পাতায় বিবৃতি

মীর কাসেমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “ত্রুটিপূর্ণ বিচারের মাধ্যমে বিরোধীদের দমন পুরোপুরি গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।”

বাংলাদেশ সরকারের প্রতি ১৯৭৪ সালের ভারত-পাকিস্তান ও বাংলাদেশের ত্রিপক্ষীয় চুক্তি অনুসরণের আহ্বান জানিয়ে পাকিস্তান দাবি করেছে, ক্ষমার আওতায় বিচার না করার সিদ্ধান্ত হয়েছিল সেখানে।

 

 

আপনার মন্তব্য

আলোচিত