সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০১৬ ২১:২৩

গির্জায় ঘণ্টা বাজানোর লোক খুঁজছে ব্রিটেন

ব্রিটেনের গির্জাগুলোতে পর্যাপ্ত লোকবলের অভাবে ঘণ্টা বাজানোর সনাতন রীতি হুমকির মুখে! বহু শতক ধরে চলে আসা এ রীতি নতুন লোকের অভাবে ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। বিবিসির এক জরিপে দেখা যাচ্ছে, এই কাজের জন্যে লোকজনদের উৎসাহিত করাও দিন দিন কঠিন হয়ে পড়েছে।

গির্জায় যারা ঘণ্টা বাজান তাদের পরিষদের বার্ষিক এক সম্মেলনে তিন চতুর্থাংশ লোকই বলেছেন, গত ১০ বছরে এই কাজের জন্যে নতুন কর্মী পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে কুড়ির নিচে যাদের বয়স তাদেরকে এই কাজের ব্যাপারে আগ্রহী করে তোলা খুবই কঠিন একটি কাজ।

বহু বছর ধরে লন্ডনের একটি গির্জায় ঘণ্টা বাজাচ্ছেন ডিকন লাভ। তিনি বিবিসিকে বলেন, এটা যেনো এখন দাড়ি আছে এমন বুড়োদের কাজ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বুঝতে চান না যে শুধু মন ভালো রাখার জন্যে এই কাজটা করা যেতে পারে। এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট হেভি মেটাল, খুব জোরে হওয়া একটা শব্দ। এই ঘণ্টাধ্বনি আপনাকে ফিট রাখবে। এটা সামাজিক একটা কাজও বটে।

গির্জার কর্মকর্তারা বলছেন, কিশোর কিশোরীরা এখন এ বিষয়ে একেবারেই আগ্রহী নয়। আগে তারা উৎসাহী ছিল। কারণ তখন তাদের খুব বেশি কিছু করার ছিল না। কিন্তু এখন বিকল্প অনেক কিছু করতে পারছে।

যুক্তরাজ্যে বর্তমানে এই কাজের সাথে জড়িত আছেন প্রায় ৪০ হাজার মানুষ।

আপনার মন্তব্য

আলোচিত