২৩ এপ্রিল, ২০১৫ ২১:২৪
ভারতীয় অধ্যুষিত লেইস্টার এলাকায় আসন্ন ব্রিটিশ নির্বাচনে লেবার দলীয় প্রার্থী কিথ ভাজের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন বলিউডের অভিনেতা অভিষেক বচ্চন। আর এ নিয়েই আলোচনা সমালোচনার তীর বইছে সাবেক এই লেবার এমপি'র বিপক্ষে। ভারতীয় সংখ্যা লিস্ট মিডল্যান্ডস এর লেইস্টারে ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের আকৃষ্ট করতে সুদূর বম্বে থেকে অভিষেককে উড়িয়ে নিয়ে এসেছেন সাবেক এমপি কিথ ভাজ।
তার এই কর্মকাণ্ডের সমালোচনা করে কনজারভেটিভ দলীয় প্রার্থী কিষান দেবযানী বলেন যেখানে আমরা মানুষের দরজায় দরজায় গিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আর উন্নয়নের কথা বলছি সেখানে সস্তা জনপ্রিয়তার জন্য লেবার প্রার্থী বেছে নিয়েছেন একজন বলিউড হিরোকে।
সমালোচকদের মতে অভিষেক বচ্চনকে দিয়ে নির্বাচনী প্রচারণা লেবার পার্টির জন্য খুবই ব্যায় সাপেক্ষ কিন্তু এই ধরনের কর্মকাণ্ড ব্রিটিশ নির্বাচনের গুরুত্ব পূর্ণ প্রচারণাকে একটি সস্তা প্রচারণায় রূপান্তর করে।
ট্রেড ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক কোয়ালিশনের প্রার্থী মাইকেল ব্যাকার বলেন গত কয়েক সপ্তাহ ধরে প্রতিটি প্রার্থী মানুষের দরজায় দরজায় যাচ্ছেন এবং নিজেরদের উন্নয়ন পরিকল্পনার কথা বলছেন সেখানে বলিউড নায়ককে দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা আসলেই সস্তা জনপ্রিয়তা কমানোর চিহ্ন বহন করে।
এব্যাপারে কিথ ভাজ যে কোনো ধরনের কোনো মন্তব্য থেকে বিরত রয়েছেন।
আপনার মন্তব্য