সিলেটটুডে ওয়েব ডেস্ক

২৫ এপ্রিল, ২০১৫ ১৩:০৩

৭.৫ মাত্রার ভূমিকম্পে নেপালে ভবনধ্বস, ক্ষয়ক্ষতি

নেপালের পোখরা সিটি থেকে ৮০ কিলোমিটার পূর্বে উৎপত্তি হওয়া একটি ভূমিকম্পে সেদেশে বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর প্রকাশ করেছে কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যম।

ভূমিকম্পের মাত্রা ৭.৫ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ইউএস জিওলজিক্যাল সার্ভে।  এদিকে ভূমিকম্পে রাজধানী কাঠমুন্ডুতে কয়েকটি ভবন ধ্বসে হতাহতের ঘটনা ঘটছে। তবে কতজন হতাহত হলেন সে বিষয়ে বিস্তারিত এখনও জানা সম্ভব হয়নি।

এই ভূমিকম্পই পরে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়।

আপনার মন্তব্য

আলোচিত