২৯ এপ্রিল, ২০১৫ ১৯:২৩
সৌদি যুবরাজ মোকরিন বিন আজিজকে বরখাস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বাদশা সালমান বিন আব্দুল আজিজের ভাইয়ের ছেলে ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন নায়েফকে (৫৫)।
বুধবার সকালে এ সংক্রান্ত একটি আদেশ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। খবর আল জাজিরার।
এদিকে ডেপুটি ক্রাউন প্রিন্স হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বাদশা সালমানের ছেলে মোহাম্মেদ বিন সালমানকে।
তবে সৎ ভাই মোকরিনকে কেন বরখাস্ত করলেন বাদশা সালমান তা জানা যায় নি।
এছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সালকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন বাদশা।
সৌদি আরবে কর্মরত আল জাজিরা সাংবাদিক মোহাম্মেদ ভল বলেন, এটা সৌদি আরবের ইতিহাসে বড় ধরণের পরিবর্তন।
গত ২৩ জানুয়ারি মারা যান বাদশা আবদুল্লাহ। এরপরে বাদশা হন সালমান। ক্ষমতায় বসেই দেশটির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দেন তিনি।
আপনার মন্তব্য