সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর, ২০১৭ ১২:১২

মেক্সিকোতে কারাগারে দাঙ্গা, নিহত ১৩

উত্তর মেক্সিকোর নুয়েভো লিওন রাজ্যের একটি কারাগারে দাঙ্গায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। দাঙ্গা থামাতে সেখানে নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ।

নিরাপত্তা বাহিনীর মুখপাত্র আলদো ফাসকি বলেন, ‘মনতেরে শহরের নিকটবর্তী কাদেরেইতা কারাগারে রাতভর ওই দাঙ্গা হয়। দাঙ্গায় আহত ৮ জনের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।’

ভুক্তভোগীদের পরিবার রাতভর কারাগারের বাহিরের ফটকের সামনে বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়েছিল।

দাঙ্গা শুরু হলে পুলিশ আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা চালায়। কিন্তু কয়েক ঘণ্টা আলোচনার পরেও দাঙ্গা না থামায় তারা কারারক্ষী ও অন্যান্য কয়েদিদের সুরক্ষার জন্য ‘প্রাণঘাতী’ শক্তি ব্যবহার করে।

ফাসকি বলেন, ‘আমরা যদি প্রাণঘাতী শক্তি ব্যবহার না করতাম তাহলে নিহতের সংখ্যা আরও বাড়তো।

তথ্যসূত্র: এবিসি নিউজ ও রয়টার্স।

আপনার মন্তব্য

আলোচিত