০২ এপ্রিল, ২০১৮ ২১:৫৪
দক্ষিণ আফ্রিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত ও প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার দ্বিতীয় স্ত্রী উইনি মাদিকিজেলা ম্যান্ডেলা মারা গেছেন।
সোমবার (২ এপ্রিল) ৮১ বছর বয়সে তিনি মারা যান বলে উইনি ম্যান্ডেলার ব্যক্তিগত সহকারীকে উদ্ধৃত করে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। এই কারনেই চলতি বছরের শুরু থেকেই হাসপাতালে নিয়মিত যাওয়া আসা ছিল তার।
১৯৫৮ সালের ১৪ জুন উইনিকে বিয়ে করেন ম্যান্ডেলা। এই দম্পতির ৩৮ বছরের সংসারের ২৭ বছরই ম্যান্ডেলা জেলে কাটিয়েছিলেন । ১৯৯৬ সালের ১৯ মার্চ বিচ্ছেদ হয় এই তাদের। তারপর ১৯৯৮ সালের ১৮ জুলাই আবার বিয়ে করেন নেলসন ম্যান্ডেলা।
আফ্রিকান ন্যাশনাল পার্টির সদস্য উইনিও বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার কর্মী ছিলেন। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।
২০১৩ সালে ম্যান্ডেলার মৃত্যুর পর তার গ্রামের বাড়ির উত্তরাধিকারী হওয়ার বৈধতার জন্য মামলাও করেছিলেন উইনি। ওই মামলায় অবশ্য হারতে হয়েছিল তাকে।
আপনার মন্তব্য