আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ভোট দিতে বিজেপি ও কংগ্রেসের কাছ থেকে উৎকোচ নিয়ে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ভোটারদের। খবর সূত্র এনডিটিভি অনলাইন।
তিনি ভোটারদের অর্থের মাধ্যমে প্রভাবিত করা হচ্ছে এই অভিযোগ এনে কেজরিওয়াল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কংগ্রেস উভয় দল ভোটারদের উৎকোচের প্রলোভন দেখাচ্ছে। এজন্যে তিনি ওই দুই দলের কাছ থেকে অর্থ নিয়ে তাঁর দলীয় প্রতীকে ঝাড়ুতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
জনতার উদ্দেশে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী বলেন, ভোটারদের উচিত বিজেপি ও কংগ্রেসের কাছ থেকে উৎকোচ নেওয়া। কিন্তু তাঁর দলকেই (এএপি) কেবল ভোট দেওয়া উচিত।
পশ্চিম দিল্লিতে এক সমাবেশে কেজরিওয়াল বলেন, ‘বিজেপি ও কংগ্রেসের লোকেরা অর্থ দিতে চাইবে। যদি কেউ আপনাদের উৎকোচ না সাধে, তাদের কার্যালয়ে গিয়ে তা চান। উভয়ের কাছ থেকে অর্থ নিন। কিন্তু ভোট দিন ঝাড়ুতে (এএপির প্রতীক)।’
কেজরিওয়ালের এমন বক্তব্যের সমালোচনা করেছেন তাঁর সাবেক সহকর্মী এএপি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সাজিয়া ইলমি। তিনি বলেছেন, এ ধরনের মন্তব্য ভোটারদের জন্য অপমানজনক।
কংগ্রেসও এএপি প্রধানের সমালোচনা করেছে। কেজরিওয়ালকে ক্ষমা চাইতে বলেছে দলটি। কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নির্বাচন কমিশনেও তোলার ঘোষণা দেওয়া হয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন। এ উপলক্ষে সেখানে চলছে নানা রাজনৈতিক সমীকরণ।
আপনার মন্তব্য