সিলেট টুডে ওয়েব ডেস্ক

২০ জানুয়ারি, ২০১৫ ১৯:৫২

পোষ্য কুকুরের নামে কোটি টাকার সম্পত্তি দান!

পোষ্য সারমেয়র জন্য সব সম্পত্তি উইল করে দান করছেন রোজ অ্যান বোলাসনি নামের প্রৌঢ়া। নগদ, গয়না ছাড়াও তালিকায় রয়েছে একটি ট্রাস্ট ফান্ড।

পৃথিবীতে অনেকে নিজের পুত্র/কন্যার জন্যও তেমন কিছু রেখে যেতে পারেন না । এক প্রৌঢ়া নিজের পোষ্য কুকুরের জন্য কোটি টাকার সম্পত্তি দান করে দিচ্ছে । তাও রীতিমত উইল করে! বিচিত্র ও অভাবনীয় এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে । সেন্ট লুসিতে  তিন বছরের পোষ্য সারমেয়র জন্য সব সম্পত্তি উইল করে দান করছেন রোজ অ্যান বোলাসনি নামের প্রৌঢ়া। নগদ, গয়না ছাড়াও তালিকায় রয়েছে একটি ট্রাস্ট ফান্ড।

পাশাপাশি, গত বছর এপ্রিল মাসে পোর্ট সেন্ট লুসিতে একটি খামারবাড়ি কিনেছিলেন ওই মহিলা। সারমেয়র নামে লিখে দিয়েছেন সেটিও। সব মিলিয়ে যার পরিমাণ প্রায় মিলিয়ন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৭ কোটি) দাঁড়িয়েছে।

জানা গিয়েছে, রোজ অ্যান  তাঁর জীবনের সমস্ত সঞ্চয় ও সম্পত্তি বেলা মিয়াকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বেলা হল তাঁর পোষ্য মল্টিজ টেরিয়ার প্রজাতির কুকুর। এক মার্কিন সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে প্রৌঢ়া জানিয়েছেন, ‘আমরা চিরকাল ওকে আদরযত্নে রেখেছি। আমার নিজের মেয়ে নেই। বেলাকে মেয়ের মতোই পালন করেছি। তাই চাই যে, আমার মৃত্যুর পরও যেন ওর কোনও অসুবিধে না হয়।’ তিনি যোগ করেন, গত তিন বছরে বেলা মিয়া পরিবারের জন্য যা সময় দিয়েছে, কোনও মানুষ নিজের জীবদ্দশায় ততটা দেন না।

মায়ের এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন মহিলার দুই পুত্র লুই ও রবার্ট। মহিলরা মতে, ছেলেদের কোনও সমস্যা নেই, কারণ, বেলা যা পাচ্ছে, তার চেয়ে তাঁরা বেশি কামাচ্ছে। তাঁদের এই অর্থের প্রয়োজন নেই. ছেলেদের সম্বন্ধে বেশি না বললেও, পোষ্যকে নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত প্রৌঢ়া। জানান, ২০১৪ সালে সারমেয় শো-তে বেলা সেরার শিরোপা পেয়েছিল। এছাড়া, নিউইয়র্ক ফ্যাশন শো-তেও পরপর দুবছর সেরা সারমেয় নির্বাচিত হয়েছিল বেলা। মহিলা জানান, প্রত্যেক সপ্তাহে নিয়ম করে স্থানীয় হাসপাতাল ও নার্সিং হোমে বেলা সেবামূলক কাজে জড়িত থাকে।

আপনার মন্তব্য

আলোচিত