২৮ ফেব্রুয়ারি , ২০১৯ ২০:৪১
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সেই বার্তা নিয়ে পাকিস্তানে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আল আশরাফ।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
শাহ মাহমুদ কুরেশি পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে বলেন, ‘গত রাতে টেলিফোনে তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি (সৌদি পররাষ্ট্রমন্ত্রী) পাকিস্তানে আসার ইচ্ছা পোষণ করেছেন। আমি তাঁকে স্বাগত জানিয়েছি।’
তিনি আরো বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে বিশেষ বার্তা নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আজ পাকিস্তানের আসছেন। তবে কী সেই বিশেষ বার্তা, সে সম্পর্কে বিস্তারিত জানাননি পররাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানিভিত্তিক সশস্ত্র জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের আত্মঘাতী বোমা হামলার প্রতিশোধ নিতে মঙ্গলবার পাকিস্তানে ঢুকে বিমান হামলা চালায় ভারত। ১৯৭১ সালের পর প্রথমবারের মতো পাকিস্তান সীমান্তে ঢুকে হামলা চালিয়েছে ভারত। ভারতের হামলার পর পাল্টা প্রতিরোধের অংশ হিসেবে কাশ্মীরে হামলা চালিয়ে ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। তারা ভারতের একজন পাইলটকেও আটক করেছে। পরস্পরের হামলার পর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এখন চরমে।
আপনার মন্তব্য