সিলেটটুডে ডেস্ক

২৭ আগস্ট, ২০২০ ২২:০১

ডা. সাবরিনার এনআইডি ‘ব্লকড’

তথ্য জালিয়াতির মাধ্যমে দ্বৈত ভোটারের অভিযোগে ডা. সাবরিনা চৌধুরীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডা. সাবরিনার দ্বিতীয় এনআইডি ব্লক করা হয়। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।

এদিকে দুইটি জাতীয় পরিচয়পত্র নেওয়ায় সাবরিনার বিরুদ্ধে মামলা দায়ের করতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগকে নির্দেশ দিয়েছে ইসি।

দুই এনআইডিতে ডা. সাবরিনা দুই ঠিকানা ব্যবহার করেছেন। একটিতে মোহাম্মদপুরের পিসিকালচার হাউজিং সোসাইটির ঠিকানা অন্যটিতে বাড্ডা এলাকার প্রগতি সরণির আনোয়ার ল্যান্ডমার্কের ঠিকানা ব্যবহার করা হয়েছে।

ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী, দ্বৈত ভোটার হওয়া বা চেষ্টার বিষয়টিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। এ ক্ষেত্রে অন্তত দুই বছর জেল ও জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত