সিলেটটুডে ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২০ ০০:৫৮

ফেরদৌস আহমেদ কোরেশি আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংদের (ডাকসু) সাবেক ভিপি, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান  ফেরদৌস আহমেদ কোরেশি আর নেই।

সোমবার বেলা দেড়টার দিকে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় মেয়ের বাসায় এই রাজনীতিবিদের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৮ বছর। ফেরদৌস কোরেশি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন।

মরহুমের স্বজনেরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে তার বাবার প্রথম জানাজা হবে। এর পর জোহরের নামাজের পর ফেনীর দাগনভুঁইয়ার বাসুদেবপুর গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হন। ছয় দফা আন্দোলন ও ১১ দফা ভিত্তিক ছাত্র ও গণ-আন্দোলন, ৬৯ এর গণ-অভ্যুত্থানে তিনি ছিলেন সামনের সারির নেতা। ১৯৭৮ সালে বিএনপি গঠিত হওয়ার পর ফেরদৌস আহমেদ কোরেশী প্রথম যুগ্ম মহাসচিব হন। ১৯৯৬ সালে ফেনী-২ আসন থেকে ধানের প্রতীকে নির্বাচন করেছিলেন। পরে বিএনপি থেকে বেরিয়ে এসে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি) গঠন করেন। যা ‘কিংস পার্টি’ নামে পরিচিতি পায়। রাজনীতির পাশাপাশি লেখক ও সাংবাদিক হিসেবেও ফেরদৌস কোরেশির পরিচিতি ছিল। দৈনিক দেশবাংলা পত্রিকার সম্পাদক ছিলেন তিনি।



আপনার মন্তব্য

আলোচিত