নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৫৬

বাংলাদেশসহ ১২ দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশসহ ১২টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। বর্তমানে যারা মালয়েশিয়া থেকে দেশে ছুটিতে এসেছেন তাদের ৩১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি জানান, গত বৃহস্পতিবার মালয়েশিয়া সরকার নয়টি দেশের নাগরিকদের সেদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এর আগে আরও তিনটি দেশের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। সব মিলিয়ে নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশগুলো হলো-ফিলিপিন, ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, ব্রাজিল, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া।

শাহরিয়ার আলম লেখেন, ‘যারা ছুটিতে এসেছিলেন তাদেরকে আপাতত ৩১শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইসময়ে কেউ দালালদের খপ্পরে পড়ে বা কারও কথায় প্ররোচিত হয়ে যাবার চেষ্টা করবেন না। করলে চিরদিনের জন্য কালো তালিকাভুক্ত হয়ে যেতে পারেন। আর আমরা সার্বক্ষণিক আলোচনা চালিয়ে যাবো এবং এই সিদ্ধান্তের পরিবর্তন হলে জানিয়ে দেয়া হবে।’

আপনার মন্তব্য

আলোচিত