সিলেটটুডে ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৫৫

ইউএনও ওয়াহিদার ওপর হামলার আসামি আসাদুল রিমান্ডে

দিনাজপু‌রের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় প্রধান আসা‌মি‌ যুবলীগের সদস্য আসাদুল‌কে ৭ দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছেন আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় গোয়‌ে‌ন্দা পু‌লিশের (ডি‌বি) ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা ইম‌াম জাফর চিফ জু‌ডি‌সিয়াল ম্যা‌জি‌স্ট্রেট আদালকে আসাদুল‌কে হা‌জির করা হয়। এ সময় আদাল‌তের কা‌ছে ১০ দি‌নের ‌রিমান্ড চান। ঘোড়াঘাট আম‌লী আদালত ৭ এর সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যা‌জিস্ট্রেট ম‌নিরুজ্জামান সরকার ৭ দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন।

বিজ্ঞাপন

এর আগে শনিবার অপর দুই আসা‌মি নবীরুল ইসলাম ও সান্টু কুমার‌কে ৭ দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন আদালত। ওই সময় আসাদুল অসুস্থ থাকায় তাকে উপস্থিত করা যায়নি। আজ তা‌কে আদাল‌তে হা‌জির করা হয়।

প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাতে ইউএনওর সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে ইউএনওকে প্রথমে রংপুর মেডিকেলল কলেজ হাসপাতালে (রমেক) নিয়ে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। তিনি বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।

আপনার মন্তব্য

আলোচিত