সিলেটটুডে ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২০ ২১:৩৬

ইউএনও ওয়াহিদার বাবার কোমরের নিচের অংশ হঠাৎ অবশ

ছবি : সংগৃহীত

দুর্বৃত্তের হামলায় আহত ইউএনও ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখের (৭০) কোমরের নিচের অংশ হঠাৎ অবশ হয়ে গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান তোফায়েল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওমর আলীর ডায়াবেটিস আছে। ঘটনার রাতে তিনি ঘাড়ে আঘাত পান। স্পাইনাল কর্ডে আঘাতটি গুরুতর ছিল। এ ক্ষেত্রে তাঁর দুই হাত কিছুটা সচল থাকলেও কোমরের নিচ থেকে পা পর্যন্ত অবশ আছে। এটি সারতে কিছুটা সময় নেবে। এমনিতেই তাঁর অবস্থা আগের থেকে দিন দিন উন্নতি হচ্ছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বুধবার গভীর রাতে ঘোড়াঘাটে সরকারি বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত বাবা-মেয়েকে বৃহস্পতিবার সকালে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে ওয়াহিদার অবস্থার অবনতি হলে পরে জরুরি ভিত্তিতে বিমানবাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় এনে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। এখানেই তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত