০৭ সেপ্টেম্বর, ২০২০ ১৩:৩০
দেশবাসীকে করোনাভাইরাসের সংক্রমণের বর্তমান পর্যায়ে নিয়ন্ত্রিত অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যে কোনো সময়ে সংক্রমণ প্রাণঘাতী রূপ নিতে পারে।
সোমবার (সেপ্টেম্বর) সকালে তিনি তার সরকারি বাসভবন থেকে এক ভিডিও কনফারেন্সে এ সব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘করোনার সংক্রমণ দেশজুড়ে কমে এসেছে এ কথা এখনো বলা যাচ্ছে না স্পষ্ট করে। এর মাঝে গতকাল গবেষকরা জানিয়েছেন বাংলাদেশ এ ভাইরাস দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে। বিশ্বে রূপান্তরের হার প্রায় সাত শতাংশ হলেও বাংলাদেশে এ হার প্রায় ১৩%।’
বিজ্ঞাপন
‘এছাড়া অনেক দেশে করোনার সংক্রমণে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমি দেশবাসীকে সংক্রমণের বর্তমান পর্যায়ে নিয়ন্ত্রিত অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার অনুরোধ করছি, যেকোনো সময়ে সংক্রমণ প্রাণঘাতী রূপ নিতে পারে।’
তাই সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশে প্রায় ৯০ হাজার রোগী গত ২৪ ঘণ্টায় চিহ্নিত হয়েছে। ব্রাজিলের অতিরিক্ত সংক্রমণের ধাক্কা প্রতিবেশী আর্জেন্টিনাতে গিয়েও ঠেকেছে।’
আপনার মন্তব্য