সিলেটটুডে ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২০ ১২:৪৫

ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার ঘটনায় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে তাকে প্রত্যাহার করা হয়।

দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওসি আমিরুল ইসলাম বলেন, ‘প্রত্যাহার করা হলে আমাকে চলে যেতে হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আমি কিছু জানি না।’

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলার সরকারি বাংলোতে হামলার শিকার হন ওয়াহিদা খানম ও তার বাবা। পরদিন ৩ সেপ্টেম্বর ওয়াহিদা খানমের বড় ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় হত্যা চেষ্টার মামলা করেন। মামলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত