সিলেটটুডে ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৪৭

সিনহা হত্যা মামলা : টেকনাফ থানার কনস্টেবল গ্রেপ্তার

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় জড়িত সন্দেহ আরও এক পুলিশ সদস্যকে আটক করেছে র‌্যাব। আটক পুলিশের এ কনস্টেবলের নাম রুবেল শর্মা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ ৩ আদালতে হাজির করেছে। সে বরখাস্তকৃত ওসি প্রদীপের অন্যতম সহযোগী বলে জানা যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা  র‌্যাবের এএসপি খাইরুল ইসলাম জানান, মেজর সিনহা হত্যা মামলায় আটক রুবেল শর্মার সম্পৃক্ততা থাকতে পারে। তাই তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করেছি। আটক রুবেল শর্মার সম্পৃক্ততার বিষয়ে জানার জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানান এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো রাশেদ হত্যায় ইতিপূর্বে ওসি প্রদীপসহ ৭ পুলিশ, ৩ জন এপিবিএন সদস্য ও ৩ জন পাবলিকসহ ১৩ জন জেলে আছে। আজ পুলিশের আরও একজন আটক নিয়ে এ মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলাটি র‍্যাবকে তদন্তভার দেয়া হয়। ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন পুলিশের ৭ সদস্য। গত এক মাসে র‍্যাব এপিবিএন’র ৩ সদস্য, পুলিশের মামলার ৩ সাক্ষীকে আটক করে মোট ১৩ জনকে নানা মেয়াদে রিমান্ডে নিয়েছে। ১২ জন আসামি এ পর্যন্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরমধ্যেই আজ আদালতে নতুন আবেদনটি করল মামলার বাদী। 

আপনার মন্তব্য

আলোচিত