বেনাপোল প্রতিনিধি

০৮ নভেম্বর, ২০২০ ১৩:৩৩

বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রাম থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রামস্থ নুরুজ্জামান এর মুদি দোকানের সামনে ইটের রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এবিষয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-১৩, তাং- ০৭/১১/২০২০।

আপনার মন্তব্য

আলোচিত