সিলেটটুডে ডেস্ক

২০ নভেম্বর, ২০২০ ১০:৪১

সিরাজগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘিরে র‍্যাব

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছেন র‍্যাবের সদস্যরা।

শুক্রবার ভোররাত চারটা থেকে উপজেলা সদরের উকিলপাড়া এলাকার ওই বাড়ি র‍্যাব ঘিরে রেখেছে।

সকাল নয়টার দিকে র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই বাড়ির আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার ঘটনাস্থলে পৌঁছালে চূড়ান্ত অভিযান শুরু করা হবে বলে জানান আশিক বিল্লাহ।

আপনার মন্তব্য

আলোচিত