সিলেটটুডে ডেস্ক

১১ মার্চ, ২০২১ ০৩:১০

শিশুকে সশ্রম কারাদণ্ড, ব্যাখ্যা চাইল হাই কোর্ট

বিস্ফোরক আইনের মামলায় এক শিশুকে এক শিশুকে পাঁচ বছরের ‘সশ্রম কারাদণ্ড’ দেওয়ায় বিচারকের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাই কোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বুধবার যশোরের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাহমুদা খাতুনের কাছে এর ব্যাখ্যা চান। আদেশের অনুলিপি পাওয়ার চার সপ্তাহের মধ্যে তাকে এ ব্যাখ্যা দিতে হবে।

বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮ এর দুটি ধারায় ২০১৯ সালের ১১ নভেম্বর শিশুটির বিরুদ্ধে বিচারিক আদালতের রায় হয়। আইনের ৪ ও ৫ ধারার অভিযোগ বিচারিক শিশুটিকে দোষী সাব্যস্ত করে ৪(বি) ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। পরে ২০১৯ সালের ৪ ডিসেম্বর শিশুটি যশোরের কেন্দ্রীয় কারাগার থেকে কর্তৃপক্ষের মাধ্যমে হাই কোর্টে জেল আপিল করে।

ওই আদালতে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বলেন, আইনে শিশুকে সশ্রম কারাদণ্ড দেওয়ার বিধান নেই। বিষয়টি নজরে এলে হাইকোর্ট সংশ্লিষ্ট বিচারক মাহমুদা খাতুনকে ওই বিষয়ে লিখিত ব্যাখ্যা জানাতে নির্দেশ দিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত