১৭ মার্চ, ২০২১ ১০:৫৫
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউ ইউনিটে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ মার্চ) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের কর্মকর্তা জিয়া রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। প্রচণ্ড ধোঁয়ার কারণে আইসিইউর জানালা ভেঙে ধোঁয়া বের করার ববস্থা করা হয়েছে। তবে আইসিইউতে থাকা ২ জন রোগীকে নিরাপদে সরিয়ে নেয়া গেছে।
নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, অগ্নিকাণ্ডের পরপরই আইসিইউ থেকে সব রোগীকে বাইরে বের করে আনা হয়। তাদের হাসপাতালের বার্ন এইচডিইউ ও পুরাতন ভবনের আইসিইউতে পাঠানো হয়েছে।
ঢামেক হাসপাতারের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরির্দশক) বাচ্চু মিয়া জানান, আইসিইউর ভেতরে কোনো রোগী নেই। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস পানি ছিটিয়েছে।
আপনার মন্তব্য