সিলেটটুডে ডেস্ক

২২ মার্চ, ২০২১ ০৯:০০

জনকণ্ঠ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ খান মারা গেছেন

দৈনিক জনকণ্ঠের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ খান মাসুদ মারা গেছেন।

সোমবার (২২ মার্চ) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

আতিকুল্লাহ খানের সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। 

আতিকউল্লাহ খান মাসুদ গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ১৯৫১ সালের ২৯ আগস্ট মুন্সীগঞ্জ জেলার মেদিনীমণ্ডল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তরুণ আতিকউল্লাহ খান মাসুদ ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেন।

জরুরি অবস্থার সময় ২০০৭ সালে যৌথ বাহিনী জনকণ্ঠ ভবন থেকে গ্রেপ্তার করে আতিকউল্লাহ খান মাসুদকে। সে সময় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়, সেসব মামলায় তাকে ৪৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০০৯ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জামিনে মুক্তি পান জনকণ্ঠ সম্পাদক। পরে মামলাগুলো খেকেও তিনি অব্যাহতি পান।

আপনার মন্তব্য

আলোচিত