সিলেটটুডে ডেস্ক

১৩ মে, ২০২১ ১১:৩২

মিতু হত্যা: মামলার আরেক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার এজহারভুক্ত আসামি সাইদুল ইসলাম সিকদার ওরফে সাকুকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১২ মে) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব–৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল জানিয়েছেন।

মাহমুদা খানম মিতুর বাবা মো. মোশাররফ হোসেন বুধবার চট্টগ্রামের পাঁচলাইশ থানায় যে হত্যা মামলা দায়ের করেন তাতে সাইদুল ইসলামকে আসামি করা হয়েছে।

এর আগে, মিতু হত্যাকাণ্ডে তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন মিতুর বাবা মো. মোশাররফ হোসেন। বুধবার দুপুরে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন, কামরুল ইসলাম শিকদার মুসা, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, শাহজাহান মিয়া, খাইরুল ইসলাম কালু, এহতেশামুল হক ওরফে ভোলা ও সাইদুল ইসলাম শিকদার সাকু।

আপনার মন্তব্য

আলোচিত