সিলেটটুডে ডেস্ক

১৩ মে, ২০২১ ১২:৪৪

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।’

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেল ও বেতার কেন্দ্রগুলো প্রধানমন্ত্রীর এই ভাষণ সম্প্রচার করবে।

বাংলাদেশে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। অবশ্য সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ দেশের কিছু গ্রামে পীরপন্থীরা ঈদ উদ্‌যাপন করছে।

চাঁদ দেখা সাপেক্ষে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে উদ্‌যাপিত হচ্ছে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর আসে এই ঈদ উৎসব।

সৌদি আরবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ পালন করা হয় আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশেও। পাকিস্তানেও আজ ঈদ উদ্‌যাপিত হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত